বাঁকুড়ার বার্তা : কোনো প্রকার সূত্র না থাকা একটি অপরাধের কিনারা করল বাঁকুড়া জেলা পুলিশ। গত ৭ ও ৮ ই জুলাই রাতে ইন্দপুর থানা এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত ১৬ টি পিচ ভর্তি ড্রাম (বিটুমেন ভিজি- ৩০) রাস্তার ধার থেকে চুরি হয়ে যায় । সংশ্লিষ্ট ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে ইন্দপুর থানা ঘটনার তদন্ত শুরু করে। কোনো সূত্র না থাকায় সমস্যায় পড়ে বাঁকুড়া পুলিশ। কিন্তু দীর্ঘ প্রয়াসের পরে, পুলিশের রাখা টোপকে গিলতে গেলেই ২ জনকে ধরে ফেলে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে নিলে, তাদের ২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মাধ্যমে মূল অপরাধীসহ আরো ৪ জনকে ,মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে গতকাল রাতে চুরি যাওয়া ১৬ টি পিচভর্তি ড্রাম উদ্ধার করা হয় । যার আনুমানিক বাজারদর প্রায় এক লক্ষ চব্বিশ হাজার টাকা । যে গাড়িটি ব্যবহার করে তারা এই অপরাধটি করেছিল, সেই গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
Search Your News
বাঁকুড়ার বার্তা
গল্পের গোয়েন্দাকেও হার মানায় বাঁকুড়া পুলিশের এই তদন্ত। বাঁকুড়ার বার্তা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন