রবিবাসরীয় প্রচারে ভোট প্রচারের অনন্য উপায় বার করলেন বিজেপি প্রার্থী! ছাতনা বিধানসভার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় রবিবারের ভোট প্রচারে চপ-বেগুনি ভেজে কর্মীদের খাওলেন। চপ শিল্পকে প্রচারের মাধ্যম হিসাবে বেছে নিয়ে, ছাতনা বাজার এলাকায় একটি চপের দোকানে দাঁড়িয়ে চপ বেগুনী ভাজলেন বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়,খাওয়ালেন কর্মীদের।
তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু চর্চিত চপ শিল্পকেই এবার নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন ছাতনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, পেশায় শিক্ষক সত্য নারায়ণ মুখোপাধ্যায়। রবিবাসরীয় সকালে প্রচার কর্মসূচীর মাঝেই ছাতনা বাজারে রাস্তার ধারের এক দোকানে চপ-বেগুনী ভাজা শুরু করেন তিনি। পরে নিজের হাতে চাপ সঙ্গে ঠোঙ্গা ভর্তি মুড়ি দিয়ে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একসাথে প্রাতঃরাশও সারেন বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন