বাঁকুড়ার বার্তা : এবার করোনার আতংক ছড়ালো বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রামে। জানা গেছে দু জনের লালা রসের নমুনায় কোভিড পজেটিভ রিপোর্ট আসে। তারপরেই বড়জোড়া ব্লক প্রশাসন থেকে তৎপরতা শুরু হয়ে যায়। তাদেরকে ওন্দা কোভিড হসপিটালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে যায়।
জানা গেছে এই দুজনের একজন হরিয়ানা থেকে এসেছেন এবং একজন মহিলা গুজরাটে ছেলেকে দেখতে গিয়ে সংক্রমিত হয়ে এসেছেন। এদের একজন বেলিয়াতোড়ে ধোবা পাড়ায় ও আরেক জন ধর্মরাজ তলায় থাকেন। প্রশাসন থেকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন