বাঁকুড়ার বার্তা : শুক্রবার বড়জোড়ার পখন্না অঞ্চলের পুড়কোন্দা গ্রামে বিজেপি ও সিপিআই (এম) ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ২১০ জন গ্রামবাসী। এই যোগদান পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি,সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ সুখেন বিদ, জেলার তৃনমূল সাধারণ সম্পাদক কালিদাস মুখার্জি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমজাদ মন্ডল ও তাপস মল্লিক প্রমুখ।
গ্রামবাসীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সুখেন বিদ। তিনি জানান বিজেপির মিথ্যাচার ও নাটক দেখে মানুষ বিরক্ত হয়ে পড়েছে। তাই তারা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে সামিল হলেন।
আজকে তৃণমূলে যোগদান পর্ব ঘিরে সাধারণ মানুষ বিশেষত মহিলাদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন