বাঁকুড়ার বার্তা : করোনার আবহে দল বদল অব্যাহত। কখনো শাসক দল থেকে গেরুয়া শিবিরে তো কখনো গেরুয়া, সিপিএম ও কংগ্রেস থেকে তৃণমূলে।
২১ শে জুলাই ভার্চুয়াল সভা থেকে নেত্রী মমতা ব্যানার্জী বিরোধীদল থেকে তৃণমূলে আসার ডাক দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে '২১ শে বিধানসভাকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে তৃণমূল।
আজ কোতুলপুর বিধানসভার অন্তর্গত জয়পুর ব্লকের গেলিয়া অঞ্চলে প্রায় ৫২ টি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মন্ত্রী ও তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরার হাত ধরে। তিনি জানান বিজেপি দেশে অরাজগতা চালাচ্ছে, মানুষ ডাক দিয়েছে বিজেপি আর ক্ষমতায় থাকবে না।
আজ ওন্দা বিধানসভার অন্তর্গত পুনিশোল অঞ্চলের ভোলা হিরাপুর,নতুনগ্রাম ও হাতবারী এই তিনটি বুথের ৬১ টি পরিবার থেকে প্রায় ৩০০ জন মানুষ বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন এমনটাই দাবি এলাকার তৃণমূল নেতৃত্বের। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন ওন্দার বিধায়ক অরুপ খান। সংক্ষিপ্ত বক্তব্যে বিধায়ক বলেন ওন্দা বিধানসভায় উন্নয়নের কাজ যথেষ্ট হয়েছে তবে যে জায়গায় এখনো বাকি আছে তা তিনি অবশ্যই করবেন। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধক্ষ্য,দিলীপ আগরওয়াল ও অন্যান্য তৃণমূলের নেতৃত্ববর্গ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন