বাঁকুড়ার বার্তা : গত বৃহস্পতিবার বিষ্ণুপুরের বেলশুলিয়ায় কেন্দ্রীয় কৃষিবিলের প্রতিবাদে সিপিআই(এম)এর বিক্ষোভ মিছিলে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত গুন্ডারা,পুলিশের সামনেই চলে এই বোমাবাজি। এমনটাই অভিযোগ করে বাঁকুড়া জেলা সিপিআই(এম)। তৃণমূল অবশ্য এই অভিযোগ নস্যাৎ করে। সিপিএম তাদের পার্টি অফিসে ভাঙচুর চালায় বলে পাল্টা অভিযোগ করে তৃণমূল।
গতকাল বড়জোড়ায় এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করল সিপিআই(এম)এর বড়জোড়া এরিয়া কমিটি। এই সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন