বাঁকুড়ার বার্তা : ২১ শের বিধানসভাকে পাখির চোখ করে প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে জেলা তৃণমূলের কোর কমিটি। এই কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি নতুন শাখা সংগঠন বঙ্গজননীর কথা ঘোষণা করেন এবং তার সঙ্গে জেলার সম্পাদক,সাধারণ সম্পাদক, সহ সভাপতিদেরকে বিভিন্ন ব্লকের দায়িত্ব দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে।
ইতিমধ্যেই দুয়ারে সরকার কর্মসূচি জনপ্রিয়তা লাভ করেছে। মানুষ এই কর্মসূচি থেকে সুফল পেতে শুরু করেছেন। পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে পাড়ায় পাড়ায় যেসকল ছোট ছোট কাজ বাকি আছে তার সমাধান করার চেষ্টা করা হবে।এমনটাই জানালেন তৃনমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন