বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

আজ সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলায় পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।


বাঁকুড়ার বার্তা : ১ লা জানুয়ারি প্রত্যেক বছরই পালিত হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ভবনে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সুব্রত বক্সী,ডেরেক ও ব্রায়ান।

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মা মাটি মানুষকে শুভেচ্ছা জানান এবং তিনি লেখেন যে সব কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আরো উন্নত,আরো সমৃদ্ধ বাংলা গড়েছেন তাদেরকে ধন্যবাদ। দীর্ঘ ২৩ বছর ধরে তার দল মানুষের জন্য কাজ করে চলেছে। কঠোর পরিশ্রম করে চলেছে তার দল। তৃণমূল পরিবার এই লক্ষেই কাজ করবে।
আজ সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ভিন্ন রকম ভাবে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। 

বাঁকুড়া তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলনের পর রক্তদান শিবিরের আয়োজন করা হয়, সেখানে রক্তদান করেন জেলার তৃণমূল সভাপতি, মন্ত্রী শ্যামল সাঁতরা।

বেলিয়াতোড়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক কালিদাস মুখার্জী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা, জেলা পরিষদ কর্মাধক্ষ্য সুখেন বিদ, বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃণমূলের সভানেত্রী অর্চিতা বিদ।

বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জী এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুস্থ মানুষদের বস্ত্রদান, হাসপাতালের রোগীদের ফল মিষ্টি প্রদান, শিক্ষকদের সম্বর্ধনা ও রিপোর্ট কার্ড বিতরণ করেন।

কোন মন্তব্য নেই: