বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

একদিনের আক্রান্তের নিরিখে গত চব্বিশ ঘন্টায় ভারত বিশ্বের সর্বোচ্চ স্থানে


বাঁকুড়ার বার্তা : একদিনের সর্বোচ্চ আক্রান্তের নিরিখে আজ ভারত ব্রাজিল ও আমেরিকাকে টপকে একনম্বর স্থান দখল করল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী জানা যায় গত চব্বিশ ঘন্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৯,৬৫২ জন অর্থাৎ প্রায় সত্তর হাজার কাছেই। মৃত্যু হয়েছে ৯৭৭ জনের। আজ ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮,৪৬,৯২৫ জন এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫৩,৮৬৬ জন। তবে একদিনের মৃত্যুর হার কিছুটা স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট থেকে জানা গেছে আজ পর্যন্ত মোট ২০,৯৬,৬৬৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। গত  চব্বিশ ঘন্টায় সুস্থতার হার ৭৩.৯০ শতাংশের কাছাকাছি। গত কাল সুস্থতার হার ছিল ৭৩.৬৪ শতাংশ।
 উল্লেখ্য,ভারতে প্রথম করোনা ধরা পড়ে ৩০ শে জানুয়ারি এক জনের শরীরে আর আজ ২০ শে আগস্ট সেই সংখ্যাটা বেড়ে প্রায় সাড়ে আঠাশ লক্ষের কাছাকাছি পৌঁছেছে।

কোন মন্তব্য নেই: