বাঁকুড়ার বার্তা : কালী কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌরশহর সোনামুখী । সোনামুখীর কালী ও কার্তিক রাজ্যের জনপ্রিয়তা অর্জন করেছে । এবার সরস্বতী পুজোতে ও জেলার পাশাপাশি গোটা রাজ্যের নজর কাড়ছে সোনামুখী 21 ফুটের সরস্বতী । করোনা পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সোনামুখীতে তৈরি হয়েছে 21 ফুট লম্বা সরস্বতী ঠাকুর । ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা বাঁকুড়া জেলা ও রাজ্যের । সোনামুখী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের " একশন কমিটির " উদ্যোগে এই সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে । 2012 সাল থেকে পুজোর শুভ সূচনা হয় এবং প্রতি বছরই এক ফুট করে বাড়তে থাকে সরস্বতীর উচ্চতা । এবছর সরস্বতী পুজোতে থাকছে বসে আঁকো প্রতিযোগিতা নরনারায়ন সেবার মত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ।
Search Your News
বাঁকুড়ার বার্তা
নজর কাড়ল ২১ ফুটের সরস্বতী বাঁকুড়ার সোনামুখিতে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন