বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের এই নতুন প্রজাতিটি আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুততর গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। নতুন প্রজাতি নিয়ে সতর্ক হয়েছে ভারতও। দেশটির কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে আসা কোনও বিমানকেই অবতরণ করতে দেওয়া হবে না।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার থেকে চালু হচ্ছে এই নিষেধাজ্ঞা। ব্রিটেন থেকে ভারতে আসার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবারের আগে যেসব যাত্রীরা ব্রিটেন থেকে ভারতে আসবেন তাদের আরটি-পিসিআর টেস্ট করানোর পর প্রবেশের অনুমতি দেওয়া হবে। করোনা রিপোর্ট পজিটিভ হলে কোনও কোভিড সেন্টারে আইসোলেশনে থাকতে হবে।
সম্প্রতি ভারতে করোনা সংক্রমণের হার কিছুটা কমে এসেছে। দেশটির স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানান, দৈনিক সংক্রমণের হার কমছে। করোনায় মৃত্যুহারও কম। এমন পরিস্থিতিতে নতুন ভাইরাস প্রজাতি ছড়িয়ে পড়লে বিপদ আরও বাড়বে। এত বড় জনসংখ্যার দেশে নতুন ভাইরাল প্রজাতি দ্রুত গতিতে ছড়াতে থাকবে। পরিস্থিতি তখন আর নিয়ন্ত্রণে আনা যাবে না যদিও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন ভারতেই এখনই চিন্তার কোন কারণ নেই। এখনো পর্যন্ত ভারতে মিউটেটেড করোনা ভাইরাসের কোন নতুন স্ট্রেইনের সন্ধান পাওয়া যায় নি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন