বাঁকুড়ার বার্তা : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দশ বছর রাজত্বকালের উন্নয়নকে বাংলার মানুষের কাছে তুলে ধরতে তিনি রিপোর্ট কার্ড ইতিমধ্যেই প্রকাশ করেছেন। এই রিপোর্ট কার্ডে আছে দশ বছরের রাজ্যবাসীর পাওয়া বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা। উল্লেখ রয়েছে কন্যাশ্রী, সবুজসাথী, শিক্ষাশ্রী, কৃষকবন্ধু, রুপশ্রী, স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রকল্পের কথা। রয়েছে দশ বছরে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে বঙ্গের উন্নয়নের কথা।
এই রিপোর্ট কার্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পৌঁছে যাচ্ছেন গ্রামে গঞ্জে বা শহরে মানুষের বাড়িতে বাড়িতে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচির মাধ্যমে।
আজ বড়জোড়া বিধানসভার পখন্না অঞ্চলে এই কর্মসূচি নিয়ে পৌঁছে যান জেলা কর্মাধক্ষ্য সুখেন বিদ, তৃণমূল ব্লক সভাপতি অলোক মুখার্জী ও যুব সভাপতি অভিজিৎ সিট।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন