বাঁকুড়ার বার্তা : ডিওয়াইএফআই বড়জোড়া লোকাল কমিটির ১৭ তম সম্মেলন অনুষ্ঠিত হল মালিয়াড়ার নপাড়া গ্রামে।
আজকের সম্মেলন উদবোধন করেন ডিওয়াইএফআই এর বাঁকুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বেজ।উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক প্রদীপ পণ্ডা, জেলা নেতা দেবীপ্রসাদ রায়, প্রাক্তন রাজ্য নেতৃত্ব সুজয় চৌধুরী, বিধায়ক সুজিত চক্রবর্তী প্রমূখ। সম্মেলনের শুরু হওয়ার পূর্বে কাজের ও গণতন্ত্রের দাবীতে নপাড়া, মেটালি গ্রামে মিছিল করা হয়। একশ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। আজকের এই সম্মেলন থেকে একুশ জনের একটি কমিটি করা হয়। এই কমিটি থেকে বাপ্পা ব্যানার্জী ও প্রশান্ত ভুঁই সভাপতি ও সম্পাদক হিসাবে পুনর্নিবাচিত হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন