হায়দার আলি ,বাঁকুড়া :- বাঁকুড়া জেলার বড়জোড়ার হাট আশুড়িয়া'য় ইয়ং স্পোর্টিং ক্লাবের সরস্বতী পূজা য় এবারের থিম লকডাউন । এই থিমের মাধ্যমে তারা তুলে ধরেছেন লকডাউন এ কী ভাবে গরীব দুঃখী মানুষ দিন কাটাচ্ছে । লকডাউনের সময় পুলিশ সাধারণ মানুষ কে লকডাউন মানার জন্য কিভাবে রাস্তায় নেমে তাদের কর্তব্য পালন করেছেন । তুলে ধরেছেন পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা। ঘুমন্ত শিশুকে বাক্সের ওপর শুইয়ে টেনে নিয়ে যাচ্ছে মা, যে ভিডিও ভাইরাল হয়েছিল। সেটিও এখানে তুলে ধরা হয়েছে। তারা এই ভাবে লকডাউনের চিত্র পূজা মণ্ডপে ফুটিয়ে তুলেছেন । ক্লাবের সম্পাদক বিপদতরণ বাগ্দী জানান তারা এই বছর তেইশ তম বর্ষে পদার্পন করেছি এবং গত বছর লকডাউনে মানুষের জীবন কী ভাবে কেটেছে তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
Search Your News
বাঁকুড়ার বার্তা
হাট আশুড়িয়ার ইয়ং স্পোটিং ক্লাবের সরস্বতী পূজার এবারের থিম লকডাউন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন