বাঁকুড়ার বার্তা: বুধবার আবার পথ দুর্ঘটনার সাক্ষী থাকল জামবেদিয়া মোড়। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার অন্তর্গত জামবেদিয়া মোড়ে রাজ্য সড়ক দুর্গাপুর বাঁকুড়া রোডে। জানা গেছে রামকিঙ্কর বাগদি (বয়স-৭৪) নামে খাঁড়ারির এক বাসিন্দা রাস্তার ধারে দাড়িয়ে থাকার সময় এক বুলেরো গাড়ি এসে ধাক্কা দেয়। কিঙ্করবাবু কে বড়জোড়া সুপার স্পেসিলিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ গাড়িটিকে আটক করেছে।
Search Your News
বাঁকুড়ার বার্তা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন