বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

প্রিয় বন্ধুদের স্মরণে রক্তদান শিবির। আজ বড়জোড়ায়।


বাঁকুড়ার বার্তা : অকালপ্রয়ানে হারিয়েছে প্রিয় বন্ধু শুভজিৎ ও শুভদীপকে। বড়জোড়া নন্দীপাড়ার চাঁদ সূর্য ক্লাবের সদস্যরা প্রয়াত সেই বন্ধুদের স্মৃতিকে সামনে রেখে আয়োজন করল রক্তদান শিবিরের। প্রিয় বন্ধুরা হারিয়ে গেছে কেউ করাল ক্যানসারে কেউ বা দুর্ঘটনায়।তাদের অকাল প্রয়াণে পরিবার প্রতিবেশীর মতোই মুচড়ে পড়েছিল বন্ধুরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা এবছর সরস্বতী পুজোর সময়ে, প্যান্ডেলের সামনে প্রয়াত বন্ধুদেরকে স্মরণ করে,তাদের প্রতিকৃতিতে মাল্যদানের করে সূচনা করে রক্তদান শিবিরের। বন্ধুদের স্মৃতি স্মরণ যে রক্তদান নামক মহৎ কাজের মধ্যে দিয়ে করা যেতে পারে এটা শুনে ক্লাবের সদস্যদের প্রশংসায় পঞ্চমুখ পাড়া প্রতিবেশীরা। 

   আজ বড়জোড়ার নন্দীপাড়ার এই রক্তদান শিবিরে রক্তদান করে প্রায় জনা পঞ্চাশেক যুবক ও মহিলা। রক্তদান শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধক্ষ্য সুখেন বিদ, ব্লক সভাপতি অলোক মুখার্জী, জেলা পরিষদ সদস্য টিঙ্কু মন্ডল প্রমুখ।

কোন মন্তব্য নেই: