বাঁকুড়ার বার্তা : এবার খোদ বাঁকুড়াতেই দেওয়াল লিখন নিয়ে বিতর্কে জড়াল বিজেপি। সিপিএমের দাবি গতকাল রাত্রিতে বাঁকুড়ার দমকল অফিসের সামনের দেওয়ালে বামফ্রন্ট জোটের ব্রিগেড চলোর দেওয়াল লিখনের ওপরে বিজেপির আর নয় অন্যায়ের একটি ফ্লেক্স দিয়ে দেওয়াল লিখন কে ঢাকা দিয়ে দেয়। এ নিয়ে ক্ষোভ উগরে দেয় সিপিএম কর্মীরা। তারা জানায় বুধবার দিন কাঠজুড়ি ডাঙায় একটি সিপিএমের দেওয়াল লিখনে পোস্টার চিটিয়ে দেয় বিজেপি। গতকাল আবার এই ঘটনা। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় জোট কর্মীদের মধ্যে।
ভিডিও প্রতিবেদন :

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন