বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

বাঁকুড়ার এখানে দুর্গাপুজোর মতো ধুমধাম করে আট দিন ধরে চলে সরস্বতী পূজা। ভিডিও সহ দেখুন।


বাঁকুড়ার বার্তা : বাঁকুড়া শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত রতনপুর গ্রাম। কথিত আছে এই গ্রামে মা অম্বিকা বিরাজ মান। তাই এই গ্রামে তথাকথিত মাটির মূর্তি গড়ে দুর্গাপূজা হয় না। এই গ্রামে বিশ্বাস ও দাস পরিবার বেশ ধুমধাম করে সরস্বতী পূজা করে থাকেন।এই পূজার মূর্তিও বেশ অভিনব মাঝে থাকেন সরস্বতী এবং তার দুই পাশের একদিকে থাকেন লক্ষী ও গণেশ এবং অন্য দিকে থাকেন ভগবতী ও কার্তিক।  গ্রামের মানুষ দুর্গাপূজায় যে আনন্দ পায় না সেই আনন্দ এই সরস্বতী পুজোয় মিটিয়ে নেয় আট থেকে আশি। গ্রামের মাঝে বিশ্বাস পাড়া। এখানে নিজ মন্দিরে পূজিত হন দেবী। এই পূজা প্রায় তিনশ বছর প্রাচীন। বিশ্বাস বাড়ির সরস্বতী পূজো শুরু করেন বলাই চন্দ্র বিশ্বাস। দাস পাড়াতেও মা সরস্বতীর নিজস্ব মন্দির রয়েছে। দুর্গাপূজার মতোই সরস্বতী পুজোতেও নতুন জামা কাপড় কিনে গ্রামবাসী পরিধান  করে। এই পুজো চলে আট দিন । এই অভিনব সরস্বতী পূজা দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বাঁকুড়ার রতনপুরে। 
দেখুন ভিডিও :


কোন মন্তব্য নেই: