বাঁকুড়ার বার্তা : গত বৃহস্পতিবার অর্থাৎ ১১ ই ফেব্রুয়ারী নবান্ন অভিযানে নিহত হন কোতুলপুরের ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্যা ওরফে ফরিদ মিদ্যা ।সিপিআই(এম) এর অভিযোগ পুলিশের অত্যাচারেই মৃত্যু হয়েছে তার । মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদে আজ এসএফআই ও ডিওয়াইএফআই এর উদ্যোগে বড়জোড়ায় বিক্ষোভ মিছিল ও চৌমাথায় তাঁর ছবি নিয়ে পথ অবরোধ করে।পরে থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখায় ও এফএইআর করে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়জোড়া বিধানসভার বিধায়ক সুজিত চক্রবর্তী, সিপিআই(এম) নেতা সুজয় চৌধুরী, যুব নেতা প্রশান্ত ভুঁই, এফএফআই নেতা সাগর শীট প্রমূখ।
Search Your News
বাঁকুড়ার বার্তা
নিহত ডিওয়াইএফআই নেতার মৃত্যুতে বড়জোড়ায় বিক্ষোভ দেখালো এসএফআই ও ডিওয়াইএফআই।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন