বাঁকুড়ার বার্তা : সোমবার পূর্ব বর্ধমান জেলার মহামিছিলে উপস্থিত হয়েছিলেন তৃনমূল সংসদ ও তৃনমূল রাজ্য তৃণমূলের সহ সভাপতি শতাব্দী রায়।
এদিন মহামিছিলে তৃনমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো।
আজকের এই মহামিছিল শুরু হয় গলসি কালিমতী দেবী হাই স্কুল থেকে শুরু করে গলসি চৌমাথা ঘুরে গলসি হাইস্কুলে এসে শেষ হয়।রোড শো শেষে শতাব্দী রায় বলেন এত বিপুল মানুষের সমর্থন দেখে মনে হচ্ছে রাজ্যে আবার আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপ্লুত শতাব্দী রায় বলেন খেলা হবে স্লোগান হিট হয়েছে তবে এবার ডার্বি ও আই পিএল খেলাটা ভোটের সময় হবে।
আজকের এই রোড শো এ উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেস চেয়ারম্যান মুমতাজ সংঘমিত্রা, বিধায়ক অলোক কুমার মাঝি, খণ্ডকোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, ব্লক সভাপতি সুজন মন্ডল সহ অন্যান্যরা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন