বাঁকুড়ার বার্তা : বাংলায় ভোটের দিনক্ষণ প্রকাশ হয়েছে ইতিমধ্যেই। ৮ দফা ভোট নিয়ে তৃনমূল সুপ্রিমোর অসন্তোষ থাকলেও যুদ্ধং দেহি মেজাজে তৃনমূল। কে কোথায় দাঁড়াবেন তার তালিকাও চুড়ান্ত। যেকোন সময়েই ঘোষণা হতে পারে। ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে হারিয়ে জয়ী হবে তৃণমূলই, বার্তা দিয়েছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে চলছে বাংলা নিজের মেয়েকেই চায় ঠিক তেমনি লাগাতার চলছে তৃণমূলের বুথ স্তরের কর্মসূচি। আজ বড়জোড়ার ব্লকের ঘুটগড়িয়া অঞ্চলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল ঘুটগড়িয়ায়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুখেন বিদ, জেলা পরিষদের কো মেন্টর আশুতোষ মুখের্জী, বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃনমূল সভানেত্রী অর্চিতা বিদ, ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখের্জী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কালিদাস মুখের্জী সহ অন্যান্য তৃনমূল নেতৃত্ব।
Search Your News
বাঁকুড়ার বার্তা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন