বাঁকুড়ার বার্তা : "ইয়ুথ ইন পলিটিক্স' সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি মঞ্চ। এই প্লাটফর্মের মাধ্যমে ১৮ থেকে ৩৫ বছরের যুব ও যুবতীদের রাজনীতি নিয়ে আসার একটি প্রয়াস নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশলী ও বিশিষ্ট রাজনীতিবিদ প্রশান্ত কিশোর।
সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের যুবক বা যুবতীদের মধ্যে রাজনীতি বিষয়টা নিয়ে একটা নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছে। বর্তমানে আবার কলেজ রাজনীতিও সেভাবে সক্রিয় নয়।ফলে রাজনীতিতে অভাব পড়ছে যুব শক্তির।
সেই জায়গা থেকেই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর এই চিন্তা ভাবনা,আরো বেশি সংখ্যক যুবক যুবতীকে এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত করার।
আজ বাঁকুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল "ইয়ুথ ইন পলিটিক্সের" এক আলোচনা সভা। যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা, অরুপ চক্রবর্তী, শুভাশীষ বটব্যাল, অরুপ খান, জোৎস্না মান্ডি, স্বপন বাউরি, বীরেন্দ্র নাথ টুডু, গুরুপদ মেটে, ধীরেন্দ্র নাথ লায়েক, অর্চিতা বিদ, মহাপ্রসাদ সেনগুপ্ত, সুব্রত দরিপা ও দিলীপ আগরওয়াল।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন