বাঁকুড়ার বার্তা : গত বছরের ন্যায় এই বছর করোনা পরিস্থিতিতে কি ভাবে হবে দুর্গা পুজো সেই উত্তর এখনো কারো জানা নেই। তবে খুঁটি পুজোর মাধ্যমেই ঢাকে কাটি পড়ল বড়জোড়া রাজার বাঁধ থানা সার্বজনীন দুর্গা পুজো কমিটির। বেশ জাঁকজমক করেই আজ খুঁটি পুজো উৎসবে মাতল পুজো কমিটি।
এই পুজো প্রধানত বড়জোড়া ও তার আশেপাশের গ্রামের মধ্যে বেশ জনপ্রিয়। কর্মকর্তা হিসাবে ছেলেরা থাকলেও মহিলা কর্মকর্তারা বেশ সক্রিয় ভাবে এই পুজোয় অংশ গ্রহন করেন।
আজকের এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছিলেন বিধায়ক অলোক মুখার্জি, জেলা পরিষদ কর্মাধক্ষ্য সুখেন বিদ, বড়জোড়া পঞ্চায়েত সদস্য গোপাল দে এছাড়াও ছিলেন পুজো কমিটির বিভিন্ন কর্মকর্তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন