হায়দার আলি , বাঁকুড়ার বার্তা :- প্রাচীনকাল থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে পবিত্র শোক হিসাবে পালিত হয় মহরম । ইসলাম ধর্মালম্বী মানুষ মহরম মাসে শোক পালন করেন , সমস্ত খুশি ত্যাগ করে ইমাম হোসেন -হাসেন এর নামে রোজা পালন করেন । তাই আজ সারা বিশ্ব জুড়ে পালিত হলো মহরম । সেই মতো বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া'য় পালিত হলো মহরম । গ্রামের সমস্ত মানুষ একসাথে মিলিত হয়ে শোক মিছিলের আয়োজন করে । এলাকার যুবকেরা গ্রামি বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মর্ছিয়া বা জারি গান করতে থাকে এবং রাত্রিতে ও মর্ছিয়া হতে থাকে । এই মর্ছিয়া দেখতে এলাকার মানুষ জমায়েত হয় । মহরম কমিটির উদ্যোক্তা ছিলেন সরিফুল মল্লিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন