বাঁকুড়ার বার্তা : বঙ্গভঙ্গের সময়, অশান্ত বাংলা।সেই অশান্ত বাংলাকে সম্প্রীতির বন্ধনে যিনি বেঁধেছিলেন তিনি স্বয়ং রবীন্দ্রনাথ। তাই রাখি বন্ধনের কথা বললেই রবীন্দ্রনাথের নাম স্বভাবতই এসে পড়ে । তার উদ্যোগেই পালিত হয়েছিল রাখি বন্ধন উৎসব এবং ভাই বোনের এই সম্পর্কের বন্ধন স্থান পেয়েছিল ক্যালেন্ডারে।
বর্তমানে কোভিড এর জন্য ছেদ পড়েছে অনেক উৎসব অনুষ্ঠানে। কোভিডের সেই সীমারেখাকে মান্যতা দিয়েই সারা রাজ্যেই পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব।
আজ রাখি বন্ধনকে সামনে রেখে বড়জোড়া পঞ্চায়েত সমিতি উদ্যোগে রাজ্য ব্যাপী সংস্কৃতি দিবস পালিত হল এবং বড়জোড়া থানার উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব। বড়জোড়া উন্মেষ অডিটোরিয়ামে সূচনা হয় এই উৎসবের। এরপর রাস্তায় পথ চলতি মানুষের সাথে শুভেচছা বিনিময়ের সঙ্গে সঙ্গে রাখির সঙ্গে পরিয়ে দেওয়া হয় মাক্সও।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য আধিকারিক গণ, বিধায়ক অলোক মুখার্জি, জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুখেন বিদ, প:স: সভাপতি কাজল পড়েল সহ অন্যান্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন