বাঁকুড়ার বার্তা : বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বিসিন্দা গ্রামের চারটি শিশু অতি কষ্টে জীবনযাপন করছে ,এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পরই শোরগোল পড়ে যায় নেটিজেন দের মধ্যে। খবর পৌঁছায় রাজ্যের যুব তৃনমূল সভানেত্রী সায়নী ঘোষের কাছে। তিনি তৎক্ষণাৎ বাঁকুড়া সাংগঠনিক যুব তৃনমূল সভাপতি রাজকুমার সিংহয়ের মারফত খবর নেন এবং তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
বিসিন্দা গ্রামের দিনমজুর নন্দ বাউরী প্রয়াত হয়েছেন দু'বছর আগেই এবং তাঁর স্ত্রীও প্রয়াত হয়েছেন এক বছর আগে। ফলে তিন ভাইবোনের দায়িত্ব এসে পড়ে ছোট্ট কল্যানীর উপর। শিশু বয়সেই সংসারের হাল ধরতে হয় কল্যাণীকে। কল্যাণী এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। যে বয়সে শিশু স্কুল, পড়াশুনা, খেলা নিয়ে ব্যস্ত থাকে সেখানে কল্যানীকে সকাল থেকে বের হতে হয় নিজের আর ভাইবোনদের ক্ষিদে মেটাতে,অন্ন সংস্থানের জন্য ঘুরতে হয় হন্যে হয়ে।
তাদের নেই কোনো রেশন কার্ড, নেই কোন আধার কার্ড।
রবিবার কল্যাণীদের বাড়িতে পৌঁছান গঙ্গাজলঘাটি ব্লক যুব কংগ্রেসএর সভাপতি তারাশঙ্কর মন্ডল, দেবদাস বাজপেয়ি সহ অন্যান্য নেতৃত্বরা। তারা কল্যাণীদের খাদ্য সামগ্রী, পোশাক ও আর্থিক সাহায্য করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

1 টি মন্তব্য:
How to login into the casino in 2021
Here is https://vannienailor4166blog.blogspot.com/ how to do this: novcasino Step 1. wooricasinos.info Go to the website. · Click on the “Login” link on the ventureberg.com/ right-hand side. · Click on the “Login” button to enter a live chat number. · Enter 바카라 사이트 the
একটি মন্তব্য পোস্ট করুন