বাঁকুড়ার বার্তা : গতকাল রাত্রি ১১ টায় বড়জোড়া থানার অন্তর্গত মানাচরের রামকৃষ্ণপল্লীতে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে রাস্তায় ঝুলে থাকা ইলেকট্রিক তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যান বছর ৩৬ এর যুবক পিযুষ সাহা। পেশায় ব্যাবসায়ী পীযুষ এর বাবা পরিমল সাহার দুই পুত্রের মধ্যে বড়ো পীযুষ। পীযুষের তিন বছরের একটি কন্যা ও স্ত্রী বর্তমান। মানাচরের ইলেকট্রিক সাপ্লাই হয় দুর্গাপুরের গোপালপুর থেকে। স্থানীয় মানুষ সাপ্লাই অফিসের কর্মীরা এলে বিক্ষোভ দেখায় তাদেরকে ঘিরে।
বড়জোড়া থানার আই. সি সুমন রায় চৌধুরী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীদের দাবী কেবল এর মাধ্যমে ইলেক্ট্রিক সাপ্লাই করতে হবে ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। ময়নাতদন্তের পর বিকালে দেহ গ্রামে এলে শোকের ছায়া নেমে আসে। শোকতপ্ত পরিবারের পাশে দাঁড়ান জেলা পরিষদ কর্মাধক্ষ্য সুখেন বিদ এবং সিপিএমের বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন