বাঁকুড়ার বার্তা : সেঞ্চুরি পার করার পর এখনও বেড়ে চলেছে পেট্রোলের দাম, সেঞ্চুরির কাছাকাছি ডিজেল ও। কেরোসিনের দামও উর্ধমুখী। ফলে সাধারণ মানুষের পকেটে আগুন। জীবন ওষ্ঠাগত। দিনের দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, বাড়ছে কাঁচা সবজি ও মাছের দামও।
এই অবস্থায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তৃনমূল কংগ্রেস। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তৃনমূল নেতৃত্ব পেট্রোপণ্যের উর্ধমুখী দামের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে সারা রাজ্যেই।
আজ বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেস বড়জোড়া চৌমাথা মোড়ে বিক্ষোভ ও দাম বৃদ্ধির প্রতিবাদে গণ স্বাক্ষর অভিযান শুরু করে। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক মুখার্জি, জেলা পরিষদ কর্মাধক্ষ্য সুখেন বিদ, পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পড়েল প্রমুখ।
উল্লেখ্য ২১' শের বিধান সভার ভোট শেষ হয় গত ৩০ শে মে । তারপর থেকে আজ পর্যন্ত মোট ৩৮ বার বেড়েছে পেট্রোলের দাম। যা সর্বকালীন রেকর্ড।
Search Your News
বাঁকুড়ার বার্তা
পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বড়জোড়ায় তৃণমূলের বিক্ষোভ ও গণস্বাক্ষর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন