বাঁকুড়ার বার্তা : গত শনিবার বড়জোড়া ব্লকের হরিণাগাড়া গ্রামে বজ্রপাতে মৃত বুধন বাউরির স্ত্রীর হাতে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে তুলে দেওয়া হল ২ লক্ষ টাকার আর্থিক অনুদান। মৃতের বাড়িতে গিয়ে এই চেক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বড়জোড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক ভাস্কর রায়,জেলা পরিষদ কর্মাধক্ষ্য সুখেন বিদ, বিডিএমও আমিনুল ইসলাম, কো মেন্টর আশুতোষ মুখার্জি, নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধক্ষ্য অর্চিতা বিদ,পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পড়েল, সংশ্লিষ্ট অঞ্চলের প্রধান ও অন্যান্য ব্যক্তিবর্গ।
বড়জোড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক ওই পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি মৃতের স্ত্রীর বিধবা পেনশন এ নাম নথিভুক্ত হয়ে যাবার কথাও জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন