বাঁকুড়ার বার্তা : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প যেগুলি তিনি পশ্চিমবঙ্গবাসীর জন্য চালু করেছেন। সেই প্রকল্পসমূহ একটি রিপোর্ট কার্ড হিসাবে প্রকাশ করেছেন অনেকদিন আগেই। এর মধ্যে বেশ কিছু প্রকল্প রয়েছে যে গুলি বিশ্ব খেতাব অর্জন করেছে যেমন কন্যাশ্রী, উৎকর্ষ বাংলা, সবুজ সাথী এবং আরো কিছু প্রকল্প আছে যে গুলি আন্তর্জাতিক সম্মান ছিনিয়ে আনার অপেক্ষায় রয়েছে, যেমন স্বাস্থ্যসাথী, সমব্যথী, কৃষক বন্ধু, খাদ্যসাথী ইত্যাদি।এই প্রকল্প গুলি রিপোর্ট কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তৃনমূল নেতৃত্ব। সাধারণ গ্রামবাসী কোন কোন প্রকল্পের আওতায় রয়েছেন, কোনো প্রকল্পর বাইরে কে রয়েছেন এবং কেন তার খতিয়ান নিচ্ছেন তৃনমূল নেতৃত্ব। তাই তাদের সঙ্গে থাকছেন তৃনমূল অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে দলের বিভিন্ন নেতৃত্ব। তারা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন।
রাজনৈতিক মহলের দাবি এই কর্মসূচির মাধ্যমে তৃনমূল নেতৃত্ব সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চাইছেন। এটা তৃণমূলের ভোট স্ট্রাটেজি।
আজ বড়জোড়া ব্লকের অন্তর্গত খাঁড়ারি গ্রাম পঞ্চায়েতের অধীনে ফুলবেড়িয়া গ্রামে বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের হাতে রিপোর্ট কার্ড তুলে দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃনমূল সভাপতি অর্চিতা বিদ। তার সঙ্গে ছিলেন অঞ্চল সভাপতি প্রণব গাঙ্গুলি, তপন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন