বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

একগুচ্ছ কোভিড বিধি নিয়েই আজ রাজ্যে খুলল স্কুল।


বাঁকুড়ার বার্তা : করোনা কালে  দীর্ঘ ১১ মাস পর আজ খুলল সরকারি, সরকারি সাহায্য প্রাপ্ত ও কিছু কিছু বেসরকারি স্কুল। আশা ও আশংকার মধ্যে অভিভাবকরা। কোভিড পরিস্থিতিতে সারা বিশ্বেই সমস্ত দেশই স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে পড়াশুনা চলে অনলাইনে। কিন্তু এই অনলাইন ক্লাসের পক্ষপাতী যেমন প্রচুর অভিভাবক ছিলেন আবার অনেক অভিভাবক এর বিপক্ষে ছিলেন। তাদের বক্তব্য ছিল অনলাইন পড়াশুনা সম্পূর্ণ নির্ভর করে ইন্টারনেটর সুব্যবস্থা,এন্ড্রোয়েড ফোনের ওপর। কিন্তু গ্রাম গঞ্জে এখনো ইন্টারনেটের পরিস্থিতি খুবই খারাপ। তারপর ভাল মোবাইল অনেকের কাছে এখন পৌঁছায় নি। ফলে অনলাইন ক্লাস থেকে অনেক ছাত্র ছাত্রীই বঞ্চিত হচ্ছিলেন। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশে বারো ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যেই ব্যাবস্থা করা হয় ট্যাবের। আজ থেকে স্কুলে ফিরছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৪০ লক্ষ পড়ুয়া।

রাজ্য শিক্ষা দপ্তর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার সিদ্ধান্ত জানানো হয় জেলার স্কুল দপ্তরগুলিকে। তাই স্কুলগুলিকে করা হয় সানিটাইজ  এবং একগুচ্ছ কোভিড বিধি নিষেধ নিয়েই তালা খুলল স্কুলের ক্লাস রুমগুলি। স্কুল খোলায় আনন্দিত ছাত্রছাত্রীরাও।


কোন মন্তব্য নেই: