'দুর্গার পূর্ব পুরুষ' মন্তব্যে আজ বড়জোড়ায় দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ তৃণমূলের।
বাঁকুড়ার বার্তা : শুক্রবার সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের একটি আলোচনা চক্রে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের সমালোচনা করতে গিয়ে বলেন 'ভগবান রাম একজন রাজা ছিলেন। রামের পূর্বপুরুষের নাম পাওয়া যায়,দুর্গার পাওয়া যায় কি? ' দিলীপের বেফাঁস মন্তব্যে তৃনমূল তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়ে বলে মা দুর্গা কে অপমান করেছেন দিলীপ ঘোষ। যারা হিন্দু ধর্মের রক্ষক ও সমর্থক বলেন, তারাই দেবী দুর্গার অবমাননা করছেন।
আজ এই অভিযোগ তুলেই দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । শনিবার বাঁকুড়ার বড়জোড়ায় তৃনমূল কং কর্মীরা একটি প্রতিবাদ মিছিল করেন এবং বড়জোড়া চৌমাথায় জমায়েত হন এবং সেখানে দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ,বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অলোক মুখার্জি, তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভানেত্রী অর্চিতা বিদ, জেলা পরিষদ সদস্যা টিঙ্কু মন্ডল প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন