বাঁকুড়ার বার্তা : গত ২৮ শে ডিসেম্বর প্রয়াত হন বড়জোড়া বিধানসভার তিন বারের বিধায়ক (১৯৯৬-২০১১) সুস্মিতা বিশ্বাস। তাঁর স্বামী পার্টি নেতা দিলীপ বিশ্বাস ১৯৯৫ সালের ২৮ শে ফেব্রুয়ারী খুন হন। আজ বড়জোড়া উন্মেষ কমিউনিটি হলে স্মরণসভা হয় সিপিআই (এম) বড়জোড়া এরিয়া কমিটির উদ্যোগে। এই স্মরণসভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, জেলা সম্পাদক অজিত পতি, সুজয় চৌধুরী, যদুনাথ রায়, সুজিত চক্রবর্তী, কংগ্রেস জেলা সভাপতি নীলমাধব গুপ্ত। তাঁর জীবন চর্চা ও আদর্শ নিয়ে আলোচনা করেন বক্তারা। আগামীতে বিজেপি ও তৃণমূলের বিরূদ্ধে লড়াই করার আহ্বান জানানো হয়।
Search Your News
বাঁকুড়ার বার্তা
প্রয়াত সিপিআই(এম) বিধায়ক সুস্মিতা বিশ্বাসের স্মরণ সভা বড়জোড়ায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন