বাঁকুড়ার বার্তা : আজ গঙ্গাজলঘাটি ফুটবল ময়দানে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন বোর্ডের ডাকে বাঁকুড়া জেলার বাউরি সম্প্রদায়ের জনসভা অনুষ্ঠিত হল।আজ এই জনসভা বাউরি সমাজের মানুষজনের উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাস বাউরি তার বক্তব্যে তুলে ধরেন পূর্বে বাউরি সমাজের মানুষের সঙ্গে সমাজের উঁচু জাতির মানুষ কেমন ব্যাবহার করত। সে জায়গা থেকে বর্তমানে পরিস্থিতি অনেক সম্মানজনক। তিনি বলেন বাউরি জাত হল বীরের জাত, শরীরে আছে অদম্য শক্তি। এই সাহস, শক্তি যাতে ভালো কাজে লাগাতে পারে সেই আবেদন জানান উপস্থিত মানুষের কাছে। তার সঙ্গে সঙ্গে বাউরি সমাজের ছেলে মেয়েদের ভালো শিক্ষায় শিক্ষিত করে তোলার আবেদন জানা বাউরি সমাজের মহিলাদের কাছে।
উল্লেখ্য কয়েকমাস আগে বাঁকুড়ায় এসে খাতরার প্রশাসনিক সভা থেকে দেবদাস দাস কে চেয়ারম্যান করে বাউরি সমাজ উন্নয়ন বোর্ড তৈরি করে দেন।
আজকের এই জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক স্বপন বাউরি, বাবলু বাউরি,উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান পরিতোষ বাউরি, তরুণ বাউরি, জেলা কমিটির সদস্য ও বড়জোড়া ব্লক বাউরি সমাজের কনভেনার অনুরোধ বাউরি প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন