গঙ্গাজলঘাটি ব্লকের ভক্তাবাঁধ অঞ্চলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল সালিয়াড়া গ্রামে।
বাঁকুড়ার বার্তা : বঙ্গে ভোটের দামামা বেজে গেছে অনেকদিন আগেই। ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে ভোট প্রচারের উত্তাপ । আসছে নিত্যনতুন স্লোগান। আসছে রাজনৈতিক দলগুলোর নতুন নতুন কর্মসূচি।
তৃণমূলের বুথ স্তরের কর্মসূচি শুরু হয়েছে অনেকদিন আগেই। আজ গঙ্গাজলঘাটি ব্লকের ভক্তাবাঁধ অঞ্চলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল সালিয়াড়া গ্রামে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃনমূল সহ সভাপতি প্রদীপ চক্রবর্তী, বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃনমূল সভানেত্রী অর্চিতা বিদ, বাঁকুড়া জেলা পরিষদের কো মেন্টর আশুতোষ মুখার্জী, গঙ্গাজলঘাটি ব্লক তৃনমূল সভাপতি ইন্দ্রজিৎ কর্মকার, কর্মাধক্ষ্য ধবল কান্তি সিংহ, গঙ্গাজলঘাটি ব্লক যুব তৃনমূল সভাপতি তারাশঙ্কর মন্ডল, ভক্তাবাঁধ তৃনমূল অঞ্চল সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন