বাঁকুড়ার বার্তা : ভোটের নির্ঘন্ট প্রকাশের আগের থেকেই শুরু হয়ে গেছে ভোট প্রচার। বেশ কয়েক মাস ধরে বঙ্গে চলছে ভোট ভোট রব। চলছে দেওয়াল দখল। প্রধানমন্ত্রীর মার্চের ৭ তারিখে ভোট ঘোষণার দিনের মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিভিন্ন দলগুলি তাদের নিজেদের মতো করে স্লোগান তৈরি করে প্রচারে নেমেছে। তবে সব স্লোগানকে ছাপিয়ে গেছে তৃণমূলের খেলা হবে স্লোগান। এই স্লোগান নিয়ে বিতর্ক থাকলেও খেলা হবে এখন পৌঁছে গেছে বিয়ে বাড়ির প্যান্ডেল থেকে সরস্বতী পূজোর প্যান্ডেলে। অধুনা দেখা যাচ্ছে দেওয়াল লিখনেও খেলা হবের পোস্টার। বিভিন্ন জেলার মতো আজ বাঁকুড়ার ছান্দার অঞ্চলে দেওয়াল লিখনে নামেন বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃনমূল সভানেত্রী অর্চিতা বিদ। তিনি আজ যুব তৃনমূল কর্মীদের নিয়ে দেওয়াল লিখনের প্রচারে নামেন।
Search Your News
বাঁকুড়ার বার্তা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন