বাঁকুড়ার বার্তা : রাজ্যসরকারের উন্নয়নের কথা রিপোর্ট কার্ডের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তৃনমূল নেতৃত্ব। এর শুরু হয় বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে পরে গ্রামে চলো কর্মসূচিতেও মানুষের বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড পৌঁছেছেন তৃনমূল নেতৃত্ব।
আজ বড়জোড়া ব্লক তৃনমূল সভাপতি অলোক মুখার্জী একটু অভিনব ভাবেই উন্নয়নের রিপোর্ট কার্ড পৌঁছালেন সাধারণ মানুষের কাছে। তিনি বাস স্টপেজে যাত্রী বাসে ওঠে বাস যাত্রীদের হাতে তুলে দিলেন রিপোর্ট কার্ড, সংক্ষেপে তুলে ধরলেন রাজ্যসরকারের উন্নয়নের কথা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন