বাঁকুড়ার বার্তা : ১ কোটি ২৬ লক্ষ টাকা দিয়ে বাঁকুড়া জেলা পরিষদ মালিয়াড়াতে ঢালাই রাস্তা করে। কিন্তু রাস্তার কাজের পর গত ৬ মাস ধরে মালিয়াড়ার ভিতর দিয়ে বাস চলাচল করছে না। ফলে অসুবিধায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের এবং গ্রামের ছাত্র ছাত্রী বয়স্ক মানুষ রোগীদের বাইপাসে গিয়ে গাড়ি ধরতে হচ্ছে। মালিয়াড়ার সাধারণ জনগণ ও সাথে DYFI সংহতি জানিয়ে স্বাক্ষর সংগ্রহ করে ৪ই ফেব্রুয়ারির মধ্যে বাস চলাচলের দাবী ও রাস্তা পূর্ণ সংস্কারের দাবী পূরণের জন্য বলা হয়। না হলে অবরোধ হবে বলে ডিএম, বাঁকুড়াকে জানানো হয় ও তার কপি প্রশাসনের সমস্ত স্তরে দেওয়া হয়। কিন্তু দাবী পূরণ না হওয়ায় আজ সকাল ৮. ৫০ থেকে বড়জোড়া- দুর্লভপুর রাস্তা অবরোধ করে জনগণ কোনো ব্যানার ছাড়া। উপস্থিত ছিলেন C. P.I.(M) বড়জোড়া এরিয়া সম্পাদক জেলা নেতা সুজয় চৌধুরী, মালিয়াড়া গ্রামের ভারত বন্ধু ব্যানার্জী, সজল খাঁ, জয়ন্ত মন্ডল, শ্যাম কর্মকার, চায়না তেওয়ারী সহ অসংখ মানুষ। ২ ঘন্টা অবরোধের পর বড়জোড়া থানার আইসির উপস্থিতিতে আলোচনার মধ্যে ঠিক হয় বিকেল ৪ টায় বিডিও, বড়জোড়ার সাথে আলোচনায় সমস্যা মেটানো হবে এবং ৭ দিনের মধ্যে বাস চালানোর ব্যবস্থা হবে।এর পর অবরোধ তুলে নেওয়া হয়।
ভিডিও প্রতিবেদন:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন