বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

জঙ্গলমহল ও সৈকত কাপ টুর্নামেন্টের খেলোয়াড়রা নিয়োগপত্র পেল সিভিক ভলান্টিয়ারে।

 


বাঁকুড়ার বার্তা : ২০১৯ এর ফেব্রুয়ারি মাসে বাঁকুড়ার শুনুকপাহাড়ি তে জঙ্গলমহল ও সৈকত কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেছিলেন জঙ্গল মহলে এখন আর মাওবাদী নেই, নেই বারুদের গন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সেই সব অবস্থার পরিবর্তন হয়েছে। এখন ছেলেরা ফুটবল খেলতে মাঠে যায়। খেলাধুলারও মান উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিনের সেই খেলার মাঠ থেকেই ঘোষণা করেছিলেন টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের সিভিক ভলান্টিয়ারের কাজের ব্যাবস্থা করা হবে। 

কথা রাখলেন তিনি। মোট ৪১৭ জন খেলোয়াড় সিভিকে নিয়োগ পত্র পেলেন।২৮ শে জানুয়ারি নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল মহল কাপের ৮৮ জন বিজয়ী মহিলাদের হাতে তুলে দিয়েছিলেন সিভিক নিয়োগ পত্র। আজ আবার ৩২৯ জনের হাতে সিভিকের নিয়োগ পত্র তুলে দিল জেলা প্রশাসন। নিয়োগ পত্র পেয়ে খুশি তারা এবং তাদের পরিবার।

কোন মন্তব্য নেই: