বাঁকুড়ার বার্তা : আজকে বড়জোড়া ব্লক কংগ্রেস এর উদ্যোগে বিশিষ্ট সমাজ সেবী ও জাতীয় কংগ্রেস এর রাজ্য যুব কংগ্রেস এর সহ সভাপতি প্রয়াত তপন ব্যানার্জী স্মরণ সভা ও দুস্থ ব্যাক্তিদের বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হলো বড়জোড়া ব্লক কংগ্রেস কার্যালয়ে। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত তপন বাবুর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত নেতৃত্ববৃন্দ এবং পরে দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয় এবং প্রয়াত তপন ব্যানার্জীর স্মৃতিচারণা করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কংগ্রেস এর সভাপতি নীলমাধব গুপ্ত, বাঁকুড়া জেলা কংগ্রেস এর সহ সভাপতি ও প্রয়াত তপন বাবুর সহধর্মনি তাপসী ব্যানার্জী, বড়জোড়া ব্লক সভাপতি অসীম কুমার চ্যাটার্জী, সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি শান্তা আহমেদ মন্ডল, বাঁকুড়া জেলা কংগ্রেস এর নেতা অরুণ সমাদ্দার, নব নিযুক্ত নেতা দেবাশীষ ব্যানার্জী, বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী, এরিয়া কমিটির সদস্য তপন রাজ, বড়জোড়া ব্লক কংগ্রেস এর সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর কিয়াম উদ্দিন মোল্লা সহ ব্লক কংগ্রেস ও বামপন্থী নেতৃত্ব বৃন্দ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন