বাঁকুড়ার বার্তা : আজ গঙ্গাজলঘাটি ব্লকের নিত্যানন্দপুর পঞ্চায়েতের সারাংপুর গ্রামে মহামায়া ক্লাবের উদ্যোগে একটি রানিং ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হল সারাংপুর স্কুল মাঠে। আজ এই খেলায় অংশ গ্রহন করে নিরিষা ও শ্রীচৈতন্যপুর গ্রাম।
আজ এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভানেত্রী অর্চিতা বিদ। উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটি যুব তৃণমূল সভাপতি তারাশঙ্কর মন্ডল, তৃণমূল অঞ্চল সভাপতি দেবদাস বাজপেয়ি,উপপ্রধান বিধান মন্ডল, এলাকার বিশিষ্ট ডাক্তার সব্যসাচী মন্ডল ও অন্যান্য বিশিষ্ট জনেরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন