বাঁকুড়ার বার্তা : সোনামুখীর নিত্যানন্দপুর মিনি মার্কেটে উদ্বাস্তু নমঃশূদ্র ও মতুয়াদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো । আজকের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা , তৃণমূল উদ্বাস্তু সেল ও পশ্চিমবঙ্গ নমঃশূদ্র উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য , সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় প্রমুখ।
মুকুল বৈরাগ্য বলেন , আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নদী ভাঙ্গন এবং এই এলাকার জমির পাট্টা বিষয়ে যে যে সমস্যা রয়েছে উনাকে জানাবো এবং আগামী দিনে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে তিনি দাবি করেন ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন