বাঁকুড়ার বার্তা : আজ বড়জোড়া হাইস্কুল ফুটবল ময়দানে বড়জোড়া স্পোর্টস একাডেমি আয়োজিত বড়জোড়া ফুটবল কাপ ২০২১ এর চতুর্থ খেলাটি অনুষ্ঠিত হলো। আজকের খেলাটির শুভ সূচনা করেন অর্চিতা বিদ। এই খেলায় অংশগ্রহণ করেছিল বাঁকুড়ার কেশরা ফুটবল একাদশ ও পূর্ব বর্ধমানের জৌগ্রাম ফুটবল কোচিং সেন্টার । দুই দলের মধ্যে টানটান লড়াই শেষে বাজিমাত করল বাঁকুড়ার কেশরা ফুটবল একাদশ ।কেশরা একাদশ ৩-০ গোলে পরাজিত করে জৌগ্রাম ফুটবল কোচিং সেন্টারকে। খেলা দেখতে মাঠের চারিদিকে ফুটবলপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতন।আজকের এই খেলায় উপস্থিত ছিল বড়জোড়া স্পোর্টস একাডেমীর সদস্য মানস সামন্ত অভিজিৎ শিট সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Search Your News
বাঁকুড়ার বার্তা
বড়জোড়া ফুটবল কাপে কেশরা একাদশ ৩-০ গোলে হারালো জৌগ্রামকে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন