বাঁকুড়ার বার্তা : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি রাজ্যের সঙ্গে সঙ্গে সারা দেশে অভূতপূর্ব সাড়া ফেলে দিয়েছে। অন্যান্য রাজ্যগুলিও এই কর্মসূচি গ্রহণ করতে চলেছে।
আজ বড়জোড়া পঞ্চায়েতের পঞ্চম দফার দুয়ারে সরকার অনুষ্ঠিত হল বড়জোড়া উচ্চ বিদ্যালয়ে।
বড়জোড়া পঞ্চায়েতের উপ প্রধান পার্থ গুইন বলেন দুয়ারে সরকার বর্তমানে মানুষের কতটা কাছে পৌঁছে গেছে এত মানুষের উপস্থিতি তারই জানান দিচ্ছে। সাধারণ মানুষের সেবা করার জন্য নিয়ত পরিশ্রম করে চলেছে আমাদের পঞ্চায়েত,পঞ্চায়েত সদস্য,কর্মী, বিডিও অফিসের কর্মী, আশা, ভিআরপি সবাই। তাই প্রত্যেকে কর্মীকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সাধারণ মানুষকে অভিনন্দন জানাই যারা দুয়ারে সরকার এই কর্মসূচিতে অংশ গ্রহন করেছেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন