বাঁকুড়ার বার্তা : জিতেন্দ্র তেওয়ারীকে নিয়ে নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে তার প্রশংসায় পঞ্চমুখ হলেন আসানসোলের এমপি তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গত ১৭ ই ডিসেম্বর তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন বিধায়ক তথা আসানসোলের পুর নিগমের প্রশাসক জিতেন্দ্র তেওয়ারী। বিজেপিতে তার যোগদানের জল্পনা ঘিরেই প্রথম সোশ্যাল মিডিয়ায় জিতেন্দ্র তেওয়ারীকে নিয়ে ক্ষোভ দেখান বাবুল। পরে অবশ্য জিতেন্দ্র তেওয়ারী জানান তিনি তৃণমূলেই রয়েছেন।
ইতিমধ্যে শনিবার আসানসোল পুর নিগমের নতুন প্রশাসক হিসাবে অমর নাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে রাজ্যসরকার। আর তারপরই আচমকা বাবুলের এই বক্তব্য। তিনি জানান 'জিতেন্দ্র তেওয়ারীর কাছে অমর নাথ চট্টোপাধ্যায়ের কাজ শেখা উচিত'। বাবুলের এই বক্তব্য ঘিরে বঙ্গ রাজনীতিতে আবার জল্পনা। তাহলে কি জিতেন্দ্র তেওয়ারীকে নিয়ে সুর নরম করছে বঙ্গ বিজেপি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন