বাঁকুড়ার বার্তা : গত কাল রাত্রি ১১ টা নাগাদ বড়জোড়ার ফুলবেড়িয়া মোড়ে ২ টি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায়। তখন রাত্রি ১১ টা। তীব্র আওয়াজে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। ছুটে এসে দেখে দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগেছে। নিকটবর্তী বেলিয়াতোড় থানায় খবর পাঠানোর সঙ্গে সঙ্গে এ্যাম্বুলেন্স সহ পৌঁছে যায় পুলিশ। গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় চালক, খালাসিদেরকে উদ্ধার করে বাঁকুড়া হাসপাতালে ভর্তি করানো হয়। ফায়ার ব্রিগেডের গাড়ি আসে ১১.৪৫ মিনিট নাগাদ। কিছুক্ষণের মধ্যেই আগুন আয়ত্তে আসে।
Search Your News
বাঁকুড়ার বার্তা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন