বাঁকুড়ার বার্তা : বাংলায় গঙ্গাসাগর মেলার পর যদি আর কোন মেলার নাম মনে আসে তা হল জয়দেবের কেন্দুলি মেলা। অজয় নদের তীরে বসে এই মেলা। নদীর একপারে বর্ধমানের কাঁকসার শিবপুর ওপর পারে বীরভূম জেলা, ভৌগলিক অবস্থান এই মেলার গুরুত্ব বাড়িয়েছে অনেকখানি।
মকর সংক্রান্তিতে বসে এই মেলা। পুণ্যার্থীরা আগের দিন রাত্রে পৌঁছে যায় পরদিন সকালে অজয় নদে পুন্য স্নান করে মেলায় যান। বড় মেলার সঙ্গে বসে অনেক আখড়া। পুণ্যার্থীরা সেই আখড়ায় রাত্রি বাস করেন আর আখড়া থেকে দর্শনার্থীদের বিনা পয়সায় খাবারের ব্যবস্থা করা হয়। মানুষের উপচে পড়া ভিড়ে গমগম করে কেন্দুলি চত্বর।
বাউল আর সন্ত সাধুদের সবচেয়ে বড় মিলন ক্ষেত্র হল কেন্দুলি জয়দেব মেলা। জীবন দর্শনের উদাসী বাউলের গানে মুখরিত হয় কেন্দুলি।
তবে এবারই করোনা র কারণে ছেদ পড়ল।প্রশাসন সূত্রে জানানো হয়েছে মেলা বসলেও বসবে না কোন দোকান। করোনা নিয়ে থাকবে কড়া নজরদারি। মাস্ক প্রত্যেককে অবশ্যই ব্যাবহার করতে হবে।থাকছে থার্মাল গান ও আইসলেশন সেন্টার। প্রশাসনের কড়া নজরদারিতে চলবে পুন্য স্নান।
বাউলরা মেনে নিয়েছেন প্রশাসনের এই বার্তা। তবু মনখারাপ জয়দেবের এই মেলার অনুরাগীদের।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন