বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

দিল্লির কৃষকদের ডাকা বনধকে সমর্থন জানিয়ে আজ বড়জোড়ায় বামেদের শাখা সংগঠনগুলির কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ।


বাঁকুড়ার বার্তা : কেন্দ্রের সঙ্গে দু'দফায় বৈঠকে বসেও কোনও রফাসূত্র পাননি কৃষকরা। শনিবার আবার বৈঠকে বসার কথা রয়েছে দু'পক্ষের। কিন্তু দিল্লি সীমান্তে কৃষকদের এখন একটাই দাবি, প্রত্যাহার করতে হবে কৃষি আইন। তার জন্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকুক কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গেই এবার তাঁরা আগামী ৮ ডিসেম্বর, মঙ্গলবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছেন। একইসঙ্গে দিল্লির সমস্ত রাস্তা বন্ধের হুমকিও দিয়েছেন তাঁরা। 


দিল্লীর কৃষক বিদ্রোহকে সম্মতি জানিয়ে ও ৮ ই ডিসেম্বর ভারত বনধের সমর্থনে আজ বড়জোড়াতে বেলা ১১ টায় মিছিল এবং চৌমাথার মোড়ে বিক্ষোভ ও বাঁকুড়া- দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হল  কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন ও সিআইটিইউ এর উদ্যোগে।এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কৃষক সভার জেলা সম্পাদক যদুনাথ রায়, কৃষক নেতা সুজয় চৌধুরী, ক্ষেতমজুর ইউনিয়ন জেলা সম্পাদক সাগর বাদ্যকর,    এবং সিআইটিইউ নেতা বানেশ্বর গুপ্ত প্রমূখ। উল্লেখ্য, বাঁকুড়া জেলার সমস্ত ব্লকেই এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।


কোন মন্তব্য নেই: