বাঁকুড়ার বার্তা : প্রয়াত হলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক মৃগেন্দ্র নাথ মাইতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্য জনিত রোগে। গত ১ লা ডিসেম্বর তাকে ভর্তি করা হয় কলকাতার পিজি হাসপাতালে।
ঘটনা চক্রে আজই মুখ্যমন্ত্রীর সভা ছিল মেদিনীপুরে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে প্রয়াত বিধায়কের নাম। তিনি বলেন মৃগেন্দ্র নাথ মাইতি ছিলেন তার পুরোনো সহকর্মী এবং দলীয় সরকারি কর্মীদের তিনি নেতৃত্ব দেন।
মুখ্যমন্ত্রী বলেন তার মত নেতা আর হবে কিনা তার জানা নেই। সভা শেষে মুখ্যমন্ত্রী চলে যান মৃগেন্দ্র নাথ বাবুর বাড়িতে। সেখানেই তিনি খবর পান প্রয়াত হয়েছেন বিধায়ক। পরে তিনি সাংবাদিকদের এই খবর জানান। তিনি জানান তার দেহ পিজি থেকে বাড়িতে আনার ব্যাবস্থা করার দায়িত্ব দিয়েছেন ফিরহাদ হাকিমকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন