বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

উয়াড়া জামবেদিয়া জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের দুয়ারে সরকার।

 

বাঁকুড়ার বার্তা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত দুয়ারে সরকার এই কর্মসূচিতে বড়জোড়া ব্লকের দুয়ারে সরকার কর্মসূচী আজ উয়াড়া জামবেদিয়া জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হল। এই কর্মসূচির বয়স মোটেই পাঁচদিন হল।
তাতেই দেখা যাচ্ছে, দুয়ারে প্রশাসনের সরকারি শিবিরে উপভোক্তাদের হাজিরার নিরিখে এগিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।  ১ ডিসেম্বর শুরু হওয়া এই কর্মসূচিতে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মোট ৮,৩৬,২৮২ জন শিবিরে যোগাযোগ করেছেন। শুধু এ দিনই শিবিরে যান ২,৯৪,৫২৭ জন। চাহিদার নিরিখে এগিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্প। 
সারা রাজ্যে আপাতত ২২,৫১৫টি শিবির চলছে। প্রশাসনিক সূত্রের খবর, ৩৫ ধরনের পরিষেবা চেয়ে শিবিরে আর্জি জানাচ্ছেন সাধারণ মানুষ। ৩ রা ডিসেম্বর পর্যন্ত শুধু দক্ষিণ ২৪ পরগনাতেই ১,২৭,৭৭৭ জন বিভিন্ন পরিষেবা চেয়ে শিবিরে আসেন। তার পরেই রয়েছে বাঁকুড়া। সেখানে এখনও পর্যন্ত হাজিরার সংখ্যা ৭৬,১৩১ জন।
এইভাবে সরকারি কাজ গুলি ঘরের কাছে হওয়াতে কষ্ট লাঘব হবে এমটাই মত সাধারণ মানুষের। 

কোন মন্তব্য নেই: